মজার একটি প্রেমের কবিতা
প্রেম মানে অপচয়, প্রেম মানে ক্ষয়
প্রেম মানে জীবন যুদ্ধে শুধু পরাজয়।
প্রেম মানে মোবাইলে রাত জেগে কথা
প্রেম মানে সন্দেহ মনে দেয় ব্যাথা।
প্রেম মানে টাকাকড়ি, প্রেম মানে চুরি,
প্রেম মানে ফাঁকি দিয়ে করে ঘুরাঘুরি।
প্রেম মানে ব্যাথা, প্রেম মানে কষ্ট
প্রেম মানে সিগারেট,জীবনটাই নষ্ট।