Balance Transfer


চলুন ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কে জেনে নেই।
গ্রামীনফোন
আপনার সিম এ কমপক্ষে ৬০০ টাকা ব্যবহার করার পর REGI লিখে এস এম এস করুন ১০০০ নাম্বারে। এর পর আপনার মোবাইল ফোনের সার্ভিস অপশন থেকে  ব্যালেন্স ট্রান্সফার সিলেক্ট করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরন করুন।
এ ক্ষেত্রে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
 রবি
আপনার রবি নাম্বারটি কমপক্ষে ৩০ দিন ব্যবহার করার পর মেসেজ অপশন এ গিয়ে টাকার পরিমান টাইপ করুন এবং যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নাম্বার টির পূর্বে ১২১২ যোগ করে মেসেজ টি পাঠিয়ে দিন। উদাহরনঃ
মনে করুন, আপনি ০১৮৪৭১১৩২৪৪ নাম্বারে ২০ টাকা পাঠাবেন, এ ক্ষেত্রে আপনি মেসেজ অপশনে গিয়ে  ২০ টাইপ করে পাঠিয়ে দিন ১২১২০১৮৪৭১১৩২৪৪ নাম্বারে। আপনি ৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। মাসে সর্বোচ্চ ১৫০০ টাকা ট্রান্সফার করা যাবে।
পোস্ট টি অনেক কষ্ট করে লেখা হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন।